ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি, বজ্রবৃষ্টির সম্ভাবনা আজও
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায়ও রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২° সেলসিয়াস কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪.৪° সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২° সেলসিয়াস।
⛈ আবহাওয়ার সর্বশেষ আপডেট - বাংলাদেশ আবহাওয়া অধিদফতর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন