বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নওয়াজের আগুনে ইনিংসে পাকিস্তানের দুর্দান্ত জয়

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) কলম্বোয় পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে জ্বলে উঠলেন মোহাম্মদ নওয়াজ।

১৫ ওভারে পাকিস্তানের রান ছিল ৫ উইকেটে ১০৪। জয়ের জন্য তখনও প্রয়োজন ৩০ রান। একপ্রান্তে টিকে ছিলেন নওয়াজ, অপরপ্রান্তে হুসাইন তালাত।


শেষ পর্যন্ত ১৮তম ওভারেই খেলার মোড় ঘুরে যায়। দুষ্মন্তে চামিরার করা ওভারে টানা তিন ছক্কা হাঁকান নওয়াজ। সঙ্গী তালাতও হাসারাঙ্গাকে দুটি বাউন্ডারি মেরে চাপ কমান।


অবশেষে ১২ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। নওয়াজ ২৪ বলে ৩৮* এবং তালাত ৩০ বলে ৩২* রানে অপরাজিত থাকেন।


এর আগে ১৩৪ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে শ্রীলঙ্কা। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে লঙ্কানরা থামে ১৩৩ রানে। কামিন্দু মেন্ডিস করেন সর্বোচ্চ ৫০ রান। শাহিন আফ্রিদি নেন ৩ উইকেট।


বল-ব্যাটে দারুণ নৈপুণ্য দেখিয়ে (৩২* রান ও ২ উইকেট) হুসাইন তালাত নির্বাচিত হন ম্যাচসেরা।

শিক্ষা মূলক সকল আপডেট পেতে ইউটিউবে গিয়ে সার্চ করুন #সমাধান_টেক_বাংলা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আরো পড়ুন