শিক্ষা
বয়স শিথিল করে মাদরাসায় নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন সুবিধা
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে বয়স শিথিল করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে। বোর্ডের ওয়েবসাইটে (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে e-SIF পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা যাবে। আবেদন শুরু হচ্ছে ৫ অক্টোবর ২০২৫ থেকে।
রেজিস্ট্রেশনের প্রধান নিয়মাবলি
- ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স নূন্যতম ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর হলে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করা যাবে।
- বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৪–২৫ বছর পর্যন্ত প্রযোজ্য।
- যারা ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাননি, তারা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করে সরাসরি ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবেন।
- অনলাইন কার্যক্রম সম্পাদনের জন্য বোর্ড কর্তৃক সরবরাহকৃত EIIN-ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করতে হবে।
- রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর (বা অভিভাবকের) মোবাইল নম্বর দিতেই হবে — একটি মোবাইল নম্বর শুধুমাত্র এক শিক্ষার্থীর জন্য ব্যবহার যোগ্য।
রেজিস্ট্রেশন ফি জমার সময়সীমা
সাধারণ সময়: ৫ অক্টোবর — ২০ অক্টোবর ২০২৫।
বিলম্ব ফি সহ: ২১ অক্টোবর — ৩০ অক্টোবর ২০২৫।
© দৈনিক আলোক বার্তা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন