ক্রীড়া প্রতিবেদন | ২৪ অক্টোবর ২০২৫
![]() |
| সৌজন্যে বিসিবি |
ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচে মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ২৯৬ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। ফলে বাংলাদেশ জয় পায় ১৭৯ রানের বিশাল ব্যবধানে।
ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে কথা বলেন। সাম্প্রতিক সময়ে অনেকেই প্রশ্ন তুলেছেন—সব সিদ্ধান্ত যদি সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন নেন, তাহলে প্রধান কোচ ফিল সিমন্স কী করছেন?
এই প্রশ্নের জবাবে মিরাজ বলেন,
> “না, বিষয়টা আসলে তেমন না। সিদ্ধান্ত নেওয়ার সময় সবাই মিলে আলোচনা করি। হেড কোচ ফিল সিমন্সও পরামর্শ দেন, সালাউদ্দিন স্যারের সাথেও কথা বলেন, আমার সাথেও আলোচনা করেন। আমরা একে অপরের মতামত শুনে সিদ্ধান্ত নেই। কেউ একা কিছু ঠিক করে না।”
তিনি আরও যোগ করেন,
> “অনেকেই ভাবেন সব সিদ্ধান্ত আমি বা সালাউদ্দিন স্যার নিচ্ছি, আসলে সেটা সত্য না। কোচিং স্টাফ, অধিনায়ক—সবাই মিলে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হয়।”
এছাড়া দলের খেলোয়াড় বাছাই নিয়েও বলেন মিরাজ,
> “ওয়ানডে স্কোয়াডে শুধু ১৫ জন না, মোট ২৫ থেকে ২৭ জন খেলোয়াড়কে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। এতে করে বিশ্বকাপের আগে বুঝে নেওয়া যাবে কোন পজিশনে কে ভালো করছে। শেষ পর্যন্ত পারফরম্যান্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ওয়ানডে সিরিজ শেষে এবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন