![]() |
| ছবি: সংরক্ষিত |
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আজ ঢাকা শিক্ষা বোর্ডে দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১২টায় সব বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে আরেকটি সভা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এইচএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছে এবং অন্যান্য প্রক্রিয়াও প্রায় সম্পন্ন। আগামী ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বর্তমানে সোয়া ১২ লাখ শিক্ষার্থী অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষায় রয়েছে।
👉 আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেল সমাধান টেক বাংলা সবাই সাবস্ক্রাইব করুন সর্বশেষ খবর ও আপডেট পেতে।
#এইচএসসি২০২৫ #এইচএসসিফল #জেএসসিপরীক্ষা #ঢাকাশিক্ষাবোর্ড #ফলপ্রকাশ #সমমানপরীক্ষা #শিক্ষাসংবাদ #দৈনিকআলোকবার্তা #সমাধানটেকবাংলা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন