রবিবার, ১০ মে, ২০২৬

বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা | Big Change Before ICC Women's T20 World Cup 2026

 

ICC ওয়াল্ড কাপ নারী স্কোয়াড 

ঘোষণা করা হয়েছে। আসন্ন ICC Women's T20 World Cup 2026 এবং স্কটল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে Bangladesh Cricket Board।

সাম্প্রতিক শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে। শারমিন সুলতানার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাজনেহার, যিনি আগের সিরিজে স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস অংশ নেবে। ৩০ মে থেকে শুরু হওয়া এই সিরিজে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। ৪ জুন সিরিজ শেষ হওয়ার পরই বিশ্বকাপ মিশনে নামবে টাইগ্রেসরা।

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, জুয়াইরিয়া ফেরদৌস, দিলারা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন ও তাজনেহার।

#BangladeshWomen #T20WorldCup2026 #Tigresses #BCB #WomenCricket #CricketBangladesh #SMBanglaSportsBD #CricketNews #বাংলাদেশ_ক্রিকেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আরো পড়ুন